ববির নতুন সিনেমা সাত নির্মাতার ‘রণাঙ্গন’

ববির নতুন সিনেমা সাত নির্মাতার ‘রণাঙ্গন’

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:৫১

সাতজন নির্মাতা মিল বানাচ্ছেন একটি সিনেমা, নাম ‘রণাঙ্গন’। লম্বা বিরতির পর নতুন এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে ববির সঙ্গে নায়ক থাকছেন সাতজন। প্রযোজক সাকিব সনেট ছবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ববি বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠ ও একজন বীরাঙ্গনাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রণাঙ্গন’ ছবিটি। এমন একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে ভালোই লাগছে। আশা করছি, এটি আমার ক্যারিয়ারে বাঁক বদলের একটি ছবি হতে যাচ্ছে।

বিগ বাজেটের এ ছবির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ছবিতে নায়িকা হিসেবে সম্প্রতি ববি চুক্তিবদ্ধ হয়েছেন। আর সাত বীরশ্রেষ্ঠর ভূমিকায় অভিনয়ের জন্য আলোচনা চলছে ঢালিউডের শীর্ষ সাত নায়কের সঙ্গে। এর মধ্যে আছেন শাকিব খানও। বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেনি প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি মাসেই ছবির মহরত অনুষ্ঠান হবে। রোজার পর শুরু হবে শুটিং। ছবির সাত পরিচালক হলেন- কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত ও রাইসুল ইসলাম অনিক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading