বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী নৌ বাহিনীর মালিক পেপসি

বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী নৌ বাহিনীর মালিক পেপসি

ফিচার| উত্তরদক্ষিণ
মুদ্রিত সংস্করণ: রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০২১| আপডেট : ০০:০১

বিশ্বজুড়ে কমিউনিজম বনাম ক্যাপিটালিজমের স্নায়ুযুদ্ধ সম্পর্কে সকলেই পরিচিত ছিল। আমেরিকা ও রাশিয়াযেন একেবারে দুই ধরনের পৃথিবী। দুটি আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা ধরনের সংস্কৃতি। এরই মধ্যে আমেরিকা ক্যাপিটালিজমের সুবিধাগুলো দেখানো দেখাতে চাইলো আমেরিকাকে। ১৯৫৯ সালে রাশিয়ার রাজধানী মস্কোতে তারা আয়োজন করল দ্য অল আমেরিকান এক্সপো। আমেরিকার প্রতিনিধিত্ব করতে সে সময় মস্কোতে যান তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ।

বলা হয়ে থাকে, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার এই স্নায়ুযুদ্ধ চলাকালে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনা হলো এই কিচেন ডিবেট। প্রদর্শনী সর্বসাধারণের জন্য খুলে দেয়ার কয়েকদিন আগে সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ সরেজমিনে পরীক্ষা করতে উপস্থিত হন সেখানে। নিক্সনের সাথে সে সময় উপস্থিত ছিলেন পেপসি কর্মকর্তা ডোনাল্ড কেন্ডেল, যিনি নিক্সনের কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন ক্রুশ্চেভ আসার পর কোনো একপর্যায়ে পেপসি পান করার আমন্ত্রণ জানান।

কথিত আছে, প্রদর্শনী সফরের প্রায় প্রতিটি সময়েই নিক্সন এবং ক্রুশ্চেভ তর্ক করছিলেন। ক্রুশ্চেভ খেপে গিয়ে নিক্সনকে বলেই বসেন, “তোমরা কমিউনিজমের ভয় ছাড়া এ সম্পর্কে আর কিছুই জানো না।” তর্ক করতে করতে হাঁপিয়ে ওঠা ক্রুশ্চেভ ঘামতে থাকেন। সে সময় গলা ভেজানোর জন্য তাকে একটি আমেরিকান সোডা ড্রিংক দেয়া হয়। হ্যাঁ, সেটিই ছিলো পেপসি।। ক্রুসেভ পেপসি পান করলেন। মজার ব্যাপার হলো, ওখানের অনেকেই পেপসিকে জুতার আঠার সাথে তুলনা করলেও এক্সিবিশনের পর সবার মুখে মুখে পেপসি কোলার নাম ছিলো।

এরপর কেটে গেল অনেক বছর, সময় তখন ১৯৭২। কিচেন ডিবেটের সময় পেপসির বড় কর্মকর্তা ডোনাল্ড কেন্ডেল এখন পেপসির সিইও। নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এবং ক্রুশ্চেভ মারা গিয়েছেন। সব মিলিয়ে তখন অস্থির সময়। তবে ডোনাল্ড কেন্ডেল সোভিয়েত ইউনিয়নে পেপসির একটি অসাধারণ বাজার দেখতে পেয়েছিলেন অনেক আগেই।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোভিয়েত ইউনিয়নে পেপসি বাজারজাত শুরু করলো। তারা ঠিক করল পেপসি তারা ঠিকই আমদানি করবে, তবে বিনিময় হবে সোভিয়েত ইউনিয়নের অন্যতম জনপ্রিয় পানীয় ভদকা। বিশ্বের সেরা ভদকা তখন সোভিয়েত ইউনিয়নে তৈরি হতো। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলো স্টোলিচনায়া, যার রেসিপি বানিয়েছিলেন স্বয়ং পর্যায় সারণির জনক দিমিত্রি মেন্ডেলিভ।

সোভিয়েত ইউনিয়নে প্রথম পুঁজিবাদী পণ্য হিসেবে পেপসি বেশ নামডাক করলো। ১৯৮০ সাল পর্যন্ত প্রতি বছর প্রায় ১ বিলিয়ন পেপসির বোতল বিক্রি হচ্ছিলো বলে জানা যায়! অপরদিকে পেপসিকো কোম্পানি যুক্তরাষ্ট্রে ভদকা বাজারজাত করার চেষ্টা করলেও সফল হয়নি। মার্কিনীরা রাশিয়ান ভদকাকে খুব একটা আপন করে নিতে পারেনি। মুদ্রাস্ফীতি বন্ধের জন্য তখনও সোভিয়েত ইউনিয়নে রুবল ছাড়া অন্য কোনো মুদ্রা চলেও না। ডোনাল্ড কেন্ডেল খুঁজতে শুরু করলেন নতুন পন্থা। পেপসির বদলে আর কী বিনিময় করা যেতে পারে?
অর্থাৎ পেপসির বদলে সোভিয়েত ইউনিয়ন পেপসিকো কোম্পানির সাথে ১৭টি ডিজেলচালিত সাবমেরিন, ১টি ড্রেস্টয়ার, ১টি ক্রুজার এবং ১টি ফ্রিগেট বিনিময় করলো, যা রাতারাতি পেপসিকো কোম্পানিকে বানিয়ে দিলো বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী নৌ বাহিনীর মালিক! সে সময়ের মিডিয়া এই বিনিময়কে ‘ডিল অফ দ্য সেঞ্চুরি’ হিসেবে আখ্যায়িত করে। পরের বছর সোভিয়েত ইউনিয়ন ১০টি তেলবাহী জাহাজ বিনিময় করে ১ বিলিয়ন পেপসির বদলে। পেপসি তাদের এই নৌবহর বিভিন্ন দেশের কাছে ভাড়া নিয়ে ব্যাপক লাভ করছিলো। তবে বেশিদিন সে গৌরব স্থায়ী হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading