ই-জেনারেশনের শেয়ার লেনদেনে আসছে মঙ্গলবার

ই-জেনারেশনের শেয়ার লেনদেনে আসছে মঙ্গলবার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:১৫

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের শেয়ারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। লেনদেনের কোড হবে ‘EGEN’। কোম্পানি কোড হবে ২২৬৫২।

ই-জেনারেশন লিমিটেডের শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে।

সাধারণ বিনিয়োগকারীরা ই-জেনারেশন লিমিটেডের শেয়ারটি ১০ টাকায় পেয়েছিলেন। যারা লটারিতে জিতেছেন, তারা প্রত্যেকে ৫০০টি করে শেয়ার পেয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২১ অক্টোবর আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তোলার অনুমোদন পায় ই-জেনারেশন লিমিটেডে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading