অভিনয়ে শাফিন আহমেদ

অভিনয়ে শাফিন আহমেদ

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২২:০৬

অভিনয়ে নামছেন গায়ক শাফিন আহমেদ। দেশের জনপ্রিয় ব্যান্ড‘মাইলস’-এর সংগীতশিল্পী শাফিন আহমেদকে এবার সরাসরি সিনেমাতেই দেখা যাবে বলে জানা গেছে।

‘রহস্য ঘেরা শহর’ শিরোনামের এই কিশোর থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন তারেক মুহাম্মদ খান।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) এতে চুক্তিবদ্ধ হয়েছেন শাফিন।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শাফিন নিজেই।

তিনি বলেন, ‘গানের বাইরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে এটি। পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল অনেকদিন। শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হলাম। একজন রহস্যমানবের চরিত্রে এখানে দেখা যাবে আমাকে।’

জানা গেছে, ১১ মার্চ থেকে ‘রহস্য ঘেরা শহর’-এর শুটিং শুরু হবে। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে আরও অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading