নিউজিল্যান্ডে দুই দিনে চারবার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে দুই দিনে চারবার শক্তিশালী ভূমিকম্প

উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:১০

একদিনে তিনটি শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক না কাটতেই শনিবার (৬ মার্চ) নিউজিল্যান্ডে আঘাত হেনেছে চতুর্থ ভূকম্পন।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, রিখটার স্কেলে শনিবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে শনিবারের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১৬ মিনিটে জিসবর্ন থেকে ১৮১ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে।
এর আগে, গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূমিকম্প আঘাত হানে নিউ জিল্যান্ডে। এর প্রভাবে দেশটির বিশাল অংশে জারি করা হয় সুনামি সতর্কতা। যত দ্রুত সম্ভব উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। পুরোপুরি খালি করে দেওয়া হয় ওপোতিকির মতো কয়েকটি শহর।
পরপর একাধিক ভূমিকম্পের জেরে নর্থ আইল্যান্ডের বেশিরভাগ এলাকায় জরুরি সুনামি সতর্কতা জারি করেছিল নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে সতর্কতা কিছুটা নামিয়ে আনে তারা। আর বিকেল ৩টার পর সুনামি সতর্কতা পুরোপুরি তুলে নেয় সংস্থাটি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading