ব্রিটেনে করোনা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধা ৭ জনের মৃত্যু

ব্রিটেনে করোনা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধা ৭ জনের মৃত্যু
করোনা (করোনা-১৯) ভাইরাসের ভ্যাকসিন । প্রতীকি ছবি

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | প্রকাশ: ১৯:১৫

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা ৩০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটি ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, শুক্রবার (২ এপ্রিল) শেষ রাতে এই তথ্য জানানো হয়েছে। তবে এরপরও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিরাপদ উল্লেখ করে দেশটির জনগণকে তা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার (০৩ এপ্রিল) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ব্রিটেনের মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ভ্যাকসিন নেওয়ার কারণেই রক্তে জমাট বাঁধার বিষয়টি স্পষ্ট নয়। যুক্তরাজ্যে রক্তে বিরল জমাট বাঁধার নির্দিষ্ট ঘটনাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার শেষ রাতে সংস্থাটি জানিয়েছে, রক্তে জমাট বাঁধার কারণে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের বয়স ও স্বাস্থ্যগত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সব মিলিয়ে সংস্থাটি ভ্যাকসিন নেওয়ার পর ৩০ জনের দেহে রক্তে জমাট বাঁধার কথা জানিয়েছে। যেখানে ১ কোটি ৮০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। সংস্থাটির মতে, ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার ঝুঁকি খুব কম।

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধার আশঙ্কায় কানাডা, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস ইতোমধ্যে বয়স্কদের দেহে প্রয়োগ স্থগিত করেছে। ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় দ্রুতগতিতে ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা যুক্তরাজ্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেই আস্থা রাখছে। দেশটিতে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেওয়া মানুষদের দেহে রক্ত জমাট বাঁধার কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।

এমএইচআরএ-এর প্রধান নির্বাহী ড. জুন রায়নে জানান, করোনার সংক্রমণ মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়া যে কোনও ঝুঁকির তুলনায় লাভ বেশি। জনগণের উচিত ভ্যাকসিন নেওয়া যখন তাদের আহ্বান জানানো হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading