সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার(২৫ এপ্রিল) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রবিবার(২৫ এপ্রিল) ডিএসইতে এক হাজার ১৮৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩০৫ কোটি ১০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার।

রবিবার ডিএসইতে মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, দর কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮৪ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে কোটি লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading