টপটেন লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক

টপটেন লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক
এক্সিম ব্যাংক

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৭:৩৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার(২৩ মে) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৭.০৩ শতাংশ কমেছে।

রবিবার(২৩ মে) কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪১১ বারে ৮৯ লাখ ২২ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে। লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৪.৫৫ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাল্লু স্পিনিং, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইসলামী ব্যাংক ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading