খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার

খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১২:৫০

খুলনায় বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঐ গৃহবধূর মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, আটরা-গিলাতলা ইউনিয়নের মাত্তমডাঙ্গা থেকে গতকাল রবিবার রাত ১০টার দিকে খাদিজা আক্তার রুনু (৩৮) নামে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন তারা।

রুনু ওই এলাকার শহীদ মিয়ার মেয়ে। স্থানীয় ইউপি সদস্যের কাছে খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনার পর থেকে তার স্বামী মামুন মিয়া পলাতক রয়েছেন বলে ওসি জানান।

“নিহত রুনুর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।” লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রুনুর মা আমেনা বেগম বলেন, রবিবার দুপুরের পর রুনু ও তার স্বামী মামুনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেন তিনি। সাড়া না পেয়ে সন্ধ্যায় তাদের ভাড়া বাসায় গিয়ে দেখেন রুমের মাঝখানে রুনুর মরদেহ পড়ে রয়েছে। এ সময় আমেনা বেগমের সঙ্গে ইউনিয়ন পরিষদ সদস্য মাহমুদ হাসান ছিলেন। পরে তিনি পুলিশে খবর দেয়।

মাহমুদ বলেন, রুনুর সঙ্গে প্রায় ১২ বছর আগে মামুনের বিয়ে হয়। মাত্তমডাঙ্গায় মিরাজ মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন তারা। তাদের কোন সন্তানাদি ছিল না। রুনু গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতেন আর তার স্বামী অটোরিকশা চালক। কিছুদিন পরপরই এই স্বামী-স্ত্রীর ঝগড়া হত বলে বাড়ির মালিক মিরাজ মিয়া জানিয়েছেন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading