প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৩১ মে
উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৩:০৭
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ মে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটি ২০১৯ সালে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

