ফনিক্স ফাইন্যান্সের পর্ষদ সভা ৩১ আগস্ট
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৮:১৬
ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৫ পয়সা।

