সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬: কমেছে ৪ খাতে

উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ২০:৪৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৪ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতে। এই খাতে ৯.৬ শতাংশ দর বেড়েছে। ট্যানারি খাতে ৪.৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বিমা খাতে ৩.২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ শতাংশ, পাট খাতে ২.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.২ শতাংশ, কাগজ খাতে ২ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, ব্যাংক ও ওষুধ খাতে ১.১ শতাংশ, বস্ত্র, সাধারণ বিমা খাতে ১ শতাংশ, খাদ্য খাতে ৮ শতাংশ, আইটি খাতে দশমিক ৫ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে বাকী ৪ খাতে। খাতগুলো হচ্ছে-আইটি, প্রকৌশল, বিবিধ, সিরামিক ও ভ্রমণ খাত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading