মূল্য সংবেদশীল তথ্য ছাড়াই দর বাড়ছে অলটেক্সের
উত্তরদক্ষিণ| রবিবার, ২৯ আগস্ট ২০২১| আপডেট ১২:৩০
অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।খবর-ডিএসই।
সম্প্রতি অলটেক্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৬ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা। ২৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

