নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৫০

নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গাবতলীর দ্বিতীয় আমিনবাজার সেতু পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading