কচুয়ায় উপনির্বাচন: ছাত্রলীগ নেতা সোহেলের মনোনয়ন পত্র জমা

কচুয়ায় উপনির্বাচন: ছাত্রলীগ নেতা সোহেলের মনোনয়ন পত্র জমা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ । আপডেট ০২:২৫

কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েজেলা রিটানিং কর্মকর্তার নিকটমনোনয়ন পত্র জমা দিয়েছেন ওই ওয়ার্ডেরপ্রয়াত কমিশনার নজরুল ইসলাম শ্যালক মো. সোহেল আহমেদ তাজ।
এ সময় উপস্থিত ছিলেন, পাক্ষিক কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কশাকিল মুন্সি, বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ নেতাতাপস সাহা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা মো: সোহেল আহমেদতাজ ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ঢাকায় অবস্থিত সোহেল তাজ ক্যামিকেল লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও অনলাইন নিউজ পোর্টল আন্দোলন একাত্তর’র প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading