দর বাড়ার শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

দর বাড়ার শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪টির বা ৩০.৩১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০ টাকা ৬০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিয়ের ৮.১৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৪২ শতাংশ, ফরচুন সুজের ৭.২১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.১৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.০৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.৯৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.৪৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.২২ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading