জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব এখন নেই: কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব এখন নেই: কামাল

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৫০

নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যে জোট গড়েছিলেন, সেই জাতীয় ঐক্যফ্রন্ট এখন আর নেই বলে জানালেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। তবে এই জোটের পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে এই নিষ্ক্রিয় এই জোট নিয়ে বিএনপি কিংবা শরিক দলগুলোর অন্য নেতাদের স্পষ্ট বক্তব্য না আসার মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে কামালকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব রয়েছে কি না- প্রশ্নে গণফোরাম সভাপতি প্রথমে বলেন, “এটা নিয়ে আমরা বসব, আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব।”

পরক্ষণেই তিনি বলেন, “এই মুহূর্তে এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু একটি সম্ভাবনা তো আছে। আবার পুনঃজাগরণের সম্ভাবনা আছে। নতুন করে ঐক্যবদ্ধ কিছু একটা করার অবশ্যই সম্ভাবনা আছে।”

কোন্দলে জেরবার গণফোরামের যে কাউন্সিল আগামী ৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে বলেও জানান কামাল।

“আমাদের দলের চৌঠা ডিসেম্বর যে সম্মেলন হওয়ার কথা ছিল, সেটা জানুয়ারির শেষে হবে। আমরা সম্মেলন মুলববি করছি।”

দশম সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তোলা হয়। কামাল হোসেনকে সামনে রেখে গড়া সেই জোটে বিএনপি ও গণফোরাম ছাড়াও যোগ দিয়েছিল জাসদ-জেএসডি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, নাগরিক ঐক্য।

ওই জোট থেকে গণফোরামের একজন সংসদ সদস্যও নির্বাচিত হয়। ভোটের পর কিছু দিন সক্রিয় থাকলেও ক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়ে ওই জোট। আব্দুল কাদের সিদ্দিকীও তার দল নিয়ে জোট ছেড়ে চলে যান।

পরবর্তী নির্বাচনের দুই বছর বাকি থাকতে বিএনপি এখন বড় রাজনৈতিক ঐক্য গড়ার দিকে মনোযোগী। এক্ষেত্রে জোট না হলেও অন্য দলগুলোর সঙ্গে যুগপৎ কর্মসূচিতেও তাদের আপত্তি নেই।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading