গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৬ ইজিবাইক যাত্রীর
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ০৯:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গোবিন্দগঞ্জের কালিতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান।

