করোনায় একদিনে ১ জনের মৃত্যু

করোনায় একদিনে ১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৭ জন।

রবিবার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। ১ জানুয়ারি সকাল ৮টা থেকে ২ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৫৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শুধু রংপুর বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading