ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬০ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৩ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকার।

লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এশিয়া ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৮৩ লক্ষ ৩৮ হাজার টাকার।

এছাড়া, এছাড়া, মুন্নু সিরামিকসের ১ কোটি ১৮ লক্ষ ৮০ হাজার টাকার, পেনিনসুলার ১ কোটি ২৬ লক্ষ ৪২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৮২ লক্ষ ৪৩ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৪৬ লক্ষ ৮০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৪০ লক্ষ ৪০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৫ লক্ষ ৯৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩৩ লক্ষ ৪৫ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ২৮ লক্ষ ৬৫ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ২৮ লক্ষ ১২ হাজার টাকার, ই-জেনারেশনের ২৪ লক্ষ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১৯ লক্ষ ৮৮ হাজার টাকার, এএমসিএল-প্রাণের ১৫ লক্ষ ৪১ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ লক্ষ ৩৯ হাজার টাকার, পদ্মা লাইফের ১৫ লক্ষ ৯ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৪ লক্ষ ৯১ হাজার টাকার, আরডি ফুডের ৯ লক্ষ ১ হাজার টাকার, একমি পেস্টিসাইডের ৭ লক্ষ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading