ইন্ডিয়াতে দ্রুত বাড়ছে করোনা, শীর্ষে কলকাতা

ইন্ডিয়াতে দ্রুত বাড়ছে করোনা, শীর্ষে কলকাতা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৫৫

ইন্ডিয়াতে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেশের বড় শহরগুলোর মধ্যে এখন সংক্রমণের হার সবচেয়ে বেশি কলকাতায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর জন্য দায়ী করছেন কিছু মানুষের কোভিডবিধি না মানাকে।

ইন্ডিয়াতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজারেরও বেশি মানুষ কোভিড সংক্রমিত হয়েছে বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি। নতুন পুরোনো মিলিয়ে কলকাতায় কোভিড রোগী রয়েছে ৩৩ হাজার। কলকাতায় বর্তমানে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার হার ৩৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

কলকাতায় রাজ্য স্বাস্থ্য ভবনেরও বহু কর্মী ও কর্মকর্তা আক্রান্ত। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মধ্যেও সংক্রমণ বাড়ছে। বিশিষ্টজনদের অনেকেই করোনায় আক্রান্ত। এ অবস্থায় রাজ্যবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে মাস্ক না পরে বাইরে বের হতে বারণ করা হয়েছে। আর কোভিডবিধি মানতে সবাইকে বাধ্য করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক এরই মধ্যে ধরপাকড় শুরু হয়েছে।

কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলছেন, উপসর্গহীন কোভিড আক্রান্তরাই পরিস্থিতি জটিল করে তুলছে। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা রাজ্যে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ। সামাজিক অনুষ্ঠানেও জারি হয়েছে বিধিনিষেধ।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading