গ্রিন রোডের আরএস টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

গ্রিন রোডের আরএস টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:১০

রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আরএস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিল খালেদ।

রাশেদ বিল বলেন, রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আর এস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন ১১ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও বলেন, শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading