করোনামুক্ত সোহেল রানা, নেয়া হয়েছে কেবিনে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪০
করোনামুক্ত হয়েছেন প্রবীণ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। একই সঙ্গে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে।
সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন তার ছেলে মাশরুর পারভেজ জানান, আব্বু করোনামুক্ত হয়েছেন। গতকাল (৬ জানুয়ারি) রাতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে।
মাশরুর বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সঠিক চিকিৎসায় ধীরে ধীরে ভালো হয়ে উঠছেন। আশা করছি আব্বুকে দ্রুতই বাসায় নিয়ে যেতে পারবো। সবার কাছে দোয়া কামনা থাকলো। আব্বু শিগগির পুরোপুরি ভালো হয়ে ওঠেন।
২৫ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাশি ছিলো। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। চারদিনের মাথায় সোহেল রানার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

