স্বামী করোনা পজেটিভ, আইসোলেশনে শিক্ষামন্ত্রী

স্বামী করোনা পজেটিভ, আইসোলেশনে শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ । আপডেট ২০:৪০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে কোভিড পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর দেহে করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষা করানোর পর গতকাল রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে, আগামীকাল সোমবার দুপুরে বিভিন্ন সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার কথা আছে শিক্ষামন্ত্রীর। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading