দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ । আপডেট ২০:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩১.০৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ক্লোজিং দর ছিল ২২ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল পলিমারের ৯.৯৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯.৯১ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৭৬ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৫৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৮.৫৮ শতাংশ,জেমিনী সী ফুডের ৮.৫২ শতাংশ,ফার্মা এইডের ৭.৪২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬.১৫ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৫৯ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading