বাংলাদেশকে এক কোটি ডোজ ফাইজার টিকা দেবে আমেরিকা

বাংলাদেশকে এক কোটি ডোজ ফাইজার টিকা দেবে আমেরিকা

উত্তরদক্ষিণ ।  মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ০৯:২০

করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ ফাইজার টিকা অনুদান দিচ্ছে আমেরিকা। এ নিয়ে আমেরিকার টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৮০ লাখ।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার আমেরিকা দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, এই টিকা আসলে বাংলাদেশের শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে।

তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading