বড় পর্দায় আসছেন আরিয়ান
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫০
বলিউড পাড়ায় গুঞ্জন চলছে বড় পর্দায় আসছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কিন্তু কি হিসেবে তার এই আগমন তা নিয়ে জল্পনা-কল্পনার সীমা নেই।
টাইমস অব ইন্ডিয়া বলছে চিত্রনাট্যকার হিসেবে একটি ওটিটি প্ল্যাটফর্ম এবং একটি ফিচার ফিল্মের জন্য গল্প লিখতে চলেছেন আরিয়ান।
একটি ওয়েব সিরিজের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছেন আরিয়ান। আর যে সিনেমা নিয়ে কাজ করছেন, তা শাহরুখ খানের ই রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে।সবকিছু ঠিক থাকলে আরিয়ানের লেখা ওয়েব সিরিজ এ বছরই মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত মিলছে। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে থাকছেন বিলাল সিদ্দীকী।
শাহরুখ পুত্র আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনের উপরে স্নাতক ডিগ্রি নেন। তবে সম্প্রতি তিনি আলোচনায় আসেন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে।
ইউডি/সুপ্ত

