ইউক্রেনীয়দের রাশিয়া ছাড়তে বলল ইউক্রেন

ইউক্রেনীয়দের রাশিয়া ছাড়তে বলল ইউক্রেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩০

লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে ভ্লাদিমির পুতিন সেখানে সৈন্য পাঠানোর ঘোষণা দেয়ার পর নাগরিকদের রাশিয়ায় না যেতে এবং যারা সেখানে আছে তাদেরকেও দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) পার্লামেন্টের অধিবেশনের পর তারা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউক্রেনের নাগরিকদের রাশিয়ান ফেডারেশনে ভ্রমণ থেকে বিরত থাকতে এবং যারা সেখানে আছেন তাদেরকে শিগগিরই দেশটি ছাড়তে বলা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্রতার কারণে রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের কনসুলার সহযোগিতা দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে তারা।

রাশিয়ায় বিপুল সংখ্যক ইউক্রেনীয় থাকেন; অনেকের দুই দেশেই আত্মীয়স্বজন আছে। কিয়েভের এ পদক্ষেপের কারণে রাশিয়ায় থাকা কয়েক লাখ ইউক্রেনীয় ঝামেলায় পড়তে পারেন।

এদিকে লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়া সৈন্য পাঠানোর ঘোষণা দেয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদ দেশজুড়ে জরুরি অবস্থা জারিরও সুপারিশ করেছে। পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর বুধবার পরের দিকেই এ ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading