বিলুপ্তপ্রায় কচ্ছপ দিলো ৩৪ ডিম

বিলুপ্তপ্রায় কচ্ছপ দিলো ৩৪ ডিম

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৮:২০

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বিলুপ্তপ্রায় একটি কচ্ছপ চৌত্রিশটি ডিম দিয়েছে। প্রজনন প্রকল্পের পুকুর পাড়ের বালুর মধ্যে শনিবার (৫ মার্চ) রাতে ওই কচ্ছপটি ডিম দেয় বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির।

গণমাধ্যমকে তিনি বলেন, কচ্ছপের ডিম দেয়ার পরিবেশ উপযোগী করে আগে থেকেই প্রকল্পের পুকুর পাড়ে বালুর স্যান্ডবিচ তৈরি করে রাখা হয়। সেখানে শনিবার রাতে ডিম দেয় প্রকল্পের একটি কচ্ছপ। রবিবার (৬ মার্চ) সকালে স্যান্ডবিচ থেকে ডিমগুলো তুলে ইনকিউভেশন (বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ) করা হয়েছে। বালুর স্যান্ডবিচ থেকে তুলে বাচ্চা ফুটানোর জন্য আবারও বালুর ইনকিউভেশনে রাখা হয়েছে ডিমগুলো। ইনকিউভেশনে সঠিক তাপমাত্রায় (২৭/২৮ ডিগ্রি সেলসিয়াস) ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফোটার কথা।

করমজল কচ্ছপ প্রকল্পের স্টেশন ব্যবস্থাপক আব্দুর রব সাংবাদিকদের জানান, ২০১৪ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গড়ে তোলা হয় দেশের বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা কচ্ছপের প্রজনন প্রকল্প। ৪টি পুরুষ ও ৪টি নারী কচ্ছপ দিয়েই এ প্রজনন কার্যক্রম শুরু করা হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading