পুতিনকে ঠেকাতে বরিসের ছয় দফা প্রস্তাব
উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ২০:১০
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ আগ্রাসন ব্যর্থ করতে বিশ্বনেতাদের নতুন করে জোরাল চেষ্টা চালানো উচিত বলে মনে করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। নিউ ইয়র্ক টাইমসে জনসন লেখেন, ভবিষ্যতের ইতিহাসবিদরা নন বরং ইউক্রেনের জনগণ আমাদের বিচার করবেন।
রাশিয়াকে রুখতে তিনি ছয় দফা পরিকল্পনার কথাও বলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ন্যাটো জোট ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত আরও শক্তিশালী করা।জনসন বলেন, পুতিন অবশ্যই ব্যর্থ হবেন এবং এই আগ্রাসনের জন্য তাকে অবশ্যই ব্যর্থতার মুখ দেখতে হবে।
জনসন যে ছয় দফা পরিকল্পনা প্রস্তাব করেছেন সেগুলো হল:
বিশ্বনেতাদের উচিত ইউক্রেনের জন্য একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ সচল করা। বিশ্বনেতাদের উচিত ইউক্রেইন আত্মরক্ষার জন্য যে লড়াই চালাচ্ছে, তাতে সমর্থন দেওয়া। রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে। ইউক্রেনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তা প্রতিরোধ করতে হবে। যুদ্ধের কূটনৈতিক সমাধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তবে সেক্ষেত্রে ইউক্রেইনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে। ন্যাটো জোট ভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদারের কাজ দ্রুত শুরু করা উচিত।
ইউডি/সুপ্ত

