সূচকের সামান্য পতনে লেনদেন

সূচকের সামান্য পতনে লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ । আপডেট ১৫:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাড় শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading