দেড় ঘণ্টায় লেনদেন ২৯৪ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ২৯৪ কোটি টাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুন ২০২২ । আপডেট ১২:৫০

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা ৩৪ মিনিট পরযন্ত ডিএসইতে ২৯৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৮ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading