কাগজের প্লেন উড়িয়ে বিশ্বরেকর্ড

কাগজের প্লেন উড়িয়ে বিশ্বরেকর্ড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ । আপডেট ১২:২০

ছোটবেলায় কাজের প্লেন, নৌকা বানিয়ে খেলেছেন নিশ্চয়ই। সেই স্মৃতি এখনো গেঁথে আছে মনে। ছোটবেলায় কাগজ দিয়ে প্লেন বানিয়ে আমরা অনেকেই ঘরে-বাইরে উড়িয়েছি। কিন্তু এই ডিজিটাল যুগে চাইলে কাগজ দিয়ে বানানো প্লেন আর হাত দিয়ে ছোড়ার পর মুহূর্তেই মাটিতে নেমে আসবে না। আর এই কথারই প্রমাণ পাওয়া গেল। কারণ সেই কাগজের প্লেন উড়িয়ে বিশ্বরেকর্ড করলেন দক্ষিণ কোরিয়ায় তিন যুবক। তাদের একটি কাগজের প্লেন ২৫০ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। কাগজের প্লেনটি বানানোর সঙ্গে যুক্ত ছিলেন মালয়েশিয়ার চে ইয়ে জিয়ান এবং দক্ষিণ কোরিয়ার শিন মো জোওন ও কিম ইউন তায়ে। চে ইয়ে জিয়ান প্লেনটির নকশা করেছেন। শিন মো জোওন কাগজ ভাঁজ করে সেটি বানিয়েছেন। আর কিম ইউন তায়ে প্লেনটি উড়িয়েছেন।

চে ইয়ে জিয়ানের সঙ্গে অনলাইনে পরিচয় হয় অন্য দুইজনের সঙ্গে। সেখানেই ঘনিষ্ঠতা হয় তিনজনের। নতুন বিশ্বরেকর্ড গড়তে তারা অনলাইনে অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী প্রস্তুতি নেন। প্লেনের নকশা করা, কাগজ সংগ্রহ, তা ভাঁজ করে প্লেন বানানো এসব চলে দুই দেশে। অবশেষে গিনেস কর্তৃপক্ষের উপস্থিতিতে কিম ইউন তায়ে প্লেনটি ওড়ান। তখন তার সঙ্গে শিন মো জোওন ছিলেন। দক্ষিণ কোরিয়ার একটি স্টেডিয়ামে পরপর আটবার কাগজের প্লেনটি ওড়ান কিম ইউন তায়ে। এর মধ্যে একবার তার ওড়ানো প্লেনটি ২৫২ ফুট ৭ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এর আগে কাগজের তৈরি কোনো প্লেন এতটা দূরত্ব অতিক্রম করেনি।

এর আগে কাগজের তৈরি প্লেন সবচেয়ে বেশি দূর পর্যন্ত পাঠিয়ে রেকর্ড গড়েছিলেন জো আইয়ুব ও জন এম কলিন্স। ২০১২ সালে কলিন্সের নকশা করা ও আইয়ুবের ওড়ানো প্লেন ২২৬ ফুট ১০ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিল। সে তুলনায় নতুন রেকর্ড গড়তে দক্ষিণ কোরিয়ায় কাগজের প্লেনটি ২৬ ফুটের বেশি দূরত্ব পেরিয়েছে। চে ইয়ে জিয়ান জানান, দক্ষিণ কোরিয়ার দুই বন্ধুর সঙ্গে তার সামনাসামনি দেখা হয়নি। অনলাইনে পরিচয়, সেখানেই ঘনিষ্ঠতা। নতুন বিশ্ব রেকর্ড গড়তে তারা অনলাইনে অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী প্রস্তুতি নেন। প্লেনের নকশা করা, কাগজ সংগ্রহ, তা ভাঁজ করে প্লেন বানানো-এসব চলে দুই দেশে। অবশেষে গিনেস কর্তৃপক্ষের উপস্থিতিতে কিম ইউন তায়ে প্লেনটি ওড়ান। তখন তার সঙ্গে শিন মো জোওন ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading