যেভাবে হোয়াটসঅ্যাপে সেন্ড করা মেসেজ এডিট করবেন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২। আপডেট ০৯:৩০
হোয়াটসঅ্যাপে সেন্ড করা মেসেজও এডিট করা যাবে। শিগগিরই আসছে এই সুযোগ। মেসেজ সেন্ড করে সেন্ডার ১৫ মিনিট সময় পাবেন এডিট করার। যদিও এই ফিচার এখনও পরীক্ষাধীন রয়েছে।
এই ফিচার চালু হলে কোনও মেসেজ পাঠিয়ে পরে এডিট করায় প্রাপকের বিভ্রান্তি হতে পারে। তাই পুরো বিষয়টি স্বচ্ছ রাখার জন্য, এডিট করা মেসেজের উপরে ‘এডিটেড’ লেখা থাকবে। যেমন ডিলিট ফর এভারিওয়ান করা মেসেজের ক্ষেত্রে প্রাপক মেসেজটি যে ডিলিট হয়েছে, তা দেখতে পান।
হোয়াটসঅ্যাপ বেটা ইনফো ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে,সেন্ড করে দেওয়া মেসেজ এডিট করার জন্য ব্যবহারকারীরা ১৫ মিনিট পাবেন। যদিও এটি এখন ডেভলপিংয়ের পর্যায়ে রয়েছে।
তবে হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড ২.২২.২২.১৪ বেটা ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ফিচার অ্যাক্সেস করতে পারবেন।
সবার জন্য অ্যাপে এই সুবিধা কবে চালু হবে সে বিষয়ে কিছুই জানায়নি হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
ইউডি/সুস্মিত

