শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের কাজ শিগগিরই শুরু : পলক

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের কাজ শিগগিরই শুরু : পলক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০০

দেশের শেরপুর জেলা সদরে একশত কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমরা যদি ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন চলমান রাখতে পারি; তাহলে বাংলাদেশ হবে উন্নত দেশ।’ বৃহস্পতিবার (২০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ফ্রিল্যান্সার তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে এই সংকট মোকাবিলার জন্য আওয়ামী লীগ সরকারকেই প্রয়োজন। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা কেউ করে না। আওয়ামী লীগ সরকার ধৈর্য ও সাহসিকতার সাথে সবকিছু মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের মহাপরিচালক গোলাম মোস্তফা, ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মকছেদুর রহমান লেবুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading