সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে: পরশ

সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে: পরশ

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৩:২৫

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। তারা নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। এবার সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ভেসে আসিনি।

সোমবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২য় তলায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২য় তলায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভা

তিনি আরও বলেন, বিএনপিকে মোকাবিলায় এবার প্রয়োজন হলে যুদ্ধে অবতীর্ণ হবো আমরা। যেখানে তাদের দেখা যাবে, সেখানেই তাদের মোকাবিলা করবে যুবলীগ। ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চান, আমরা রাজপথে থাকবো।

যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, নেত্রী কেন এই যুব সমাবেশ করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading