করোনা: একদিনে নতুন শনাক্ত ৮৮ জন

করোনা: একদিনে নতুন শনাক্ত ৮৮ জন

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০৫

দেশে গত এক দিনে ৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে নতুন কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত গত একদিনে ৩ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪১ শতাংশ। আগের দিন গতকাল রবিবার ১১৫ জন রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল চারজনের। শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

দশ সপ্তাহ পর গত শনিবার দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা একশর নিচে নামে। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হারও নেমে আসে ২ শতাংশের নিচে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৪২৩ জন। গত একদিনে ৩১৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading