লিটনের ইচ্ছে পূরণ করলেন কোহলি

লিটনের ইচ্ছে পূরণ করলেন কোহলি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৭:০০

অ্যাডিলেডে ৫ রানের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ৫ রানের হারে স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। ম্যাচ হারলেও লিটন দাশের ব্যাটিং মন কাড়ে সবার। লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ হন ইন্ডিয়ার ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি।

আর তাই ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে লিটনের পিঠ চাপড়ে দেন কোহলি। শুধু তাই নয় উপহার স্বরূপ নিজের একটি ব্যাটও লিটনকে উপহার দেন তিনি। বৃহস্পতিবার (৩ নভেম্বর ) অ্যাডিলেডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল উইনুস সংবাদমাধ্যমকে বলেন, আমরা যখন ডাইনিং হলে বসে ছিলেম তখন বিরাট এসে লিটনকে একটা ব্যাট উপহার দেন। আমি মনে করি এটি লিটনের জন্য অনেক বড় অনুপ্রেরণা।

তবে বাংলাদেশ দলের একটি সূত্র বলছে লিটন নিজেই কোহলির কাছে থেকে একটি ব্যাট চেয়েছিলেন। ম্যাচ শেষে কোহলির কাছে ব্যাট চান লিটন। এরপর ডাইনিংয়ে এসে লিটনকে ব্যাট দেন কোহলি। ইন্ডিয়ার বিপক্ষে লিটন ২৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন। ৭ চার ও ৩ ছয়ে সাজান তার অনবদ্য ইনিংসটি।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading