ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ খুঁজে দেবে ইঁদুর

ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ খুঁজে দেবে ইঁদুর

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১০

ভূমিধস কিংবা ভূমিকম্প বিভিন্ন দুর্ঘটনায় আহতরা বিপর্যয়স্থলে আটকে থাকেন। যোগাযোগ করা সম্ভব হয় না বলে কখনও কখনও বিলম্বিত হয় উদ্ধারকাজ। আর এই বিলম্ব হতে পারে মৃত্যুরও কারণ। সেই সমস্যার সমাধানে কাজে আসতে পারে ইঁদুর। অবাক হলেন?

বেলজিয়ামের এক দল বিজ্ঞানী প্রশিক্ষণ দিচ্ছেন কিছু ইঁদুরকে। যাতে সেগুলিকে ব্যবহার করা যায় উদ্ধারকাজে। এপিওপিও নামের একটি সংস্থার বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন ইঁদুরের পিঠে লাগানোর মতো বিশেষ এক ধরনের ব্যাগ। সেই ব্যাগে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। বিজ্ঞানীদের দাবি, সেই বিশেষ ব্যাগ পিঠে নিয়ে ইঁদুরগুলি ঢুকে যেতে পারবে ধ্বংসস্তূপের ভেতর এবং খুঁজে বার করবে আটকে থাকা মানুষদের।

এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ডনা কিন নামের এক গবেষক। সংবাদমাধ্যমে তিনি জানান, ইঁদুর খুবই উৎসুক একটি প্রাণী। আকারেও ছোট। তাই চট করে অল্প জায়গার মধ্যে দিয়েও সেগুলি ঢুকে পড়তে পারে। সেই কারণেই এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ইঁদুরকে।

যে পিঠব্যাগ ইঁদুরগুলি বইবে, সেটি তৈরিতে সহায়তা করেছে আইন্দোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকেরা। ২০১৯ সাল থেকেই বিষয়টি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ২০২১ সালে প্রকল্পটি সরকারি ভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞানীরা জানান, ইঁদুরের পিঠের ব্যাগগুলি থ্রিডি প্রিন্টার ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাতে থাকবে একটি ভিডিও ক্যামেরা। সেই ক্যামেরা থেকে সরাসরি ভিডিও ফুটেজ সম্প্রচারিত হবে ল্যাপটপ কিংবা মোবাইলে। সমুদ্রে ডুব দেওয়ার পোশাক যে উপাদানে তৈরি সেই উপাদান দিয়েই তৈরি হবে ইঁদুরের পোশাক।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading