নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১২:২৬

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) ভোরে এ কম্পে ঘরবাড়ি ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, এ কম্পনের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে দিপায়ল শহরের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

এদিকে ভারতের নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কম্পটিকে ৬ দশমিক ৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।

অন্যদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূ-কম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading