ইন্ডিয়ার স্বপ্নভেঙে ফাইনালে ইংল্যান্ড

ইন্ডিয়ার স্বপ্নভেঙে ফাইনালে ইংল্যান্ড

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১২

মেলবোর্নে হচ্ছে না ইন্ডিয়া-পাকিস্তান স্বপ্নের ফাইনাল। বিশ্বের শতকোটি মানুষের চাওয়াকে চূর্ণ করে অ্যালেক্স হেলস ও জস বাটলারের ব্যাটে ইন্ডিয়াকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের আগেই ইংলিশ অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন মেলবোর্নে কোনভাবেই পাকিস্তান-ইন্ডিয়া দ্বৈরথ দেখতে চান না। তার এ বক্তব্য যে কথার কথা না তা ব্যাট হাতে প্রমাণ দিলেন তিনি। ইংলিশদের এ জয়ে আগামী রোববার (১৩ নভেম্বর) ১৯৯২ সালে ফিরে যাবে ইংল্যান্ড ও পাকিস্তান। যেখানে পাকিস্তান চাইবে ইতিহাসের পুনরাবৃত্তি আর ইংল্যান্ড চাইবে বদলা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডের ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইন্ডিয়া শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায়। প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে, উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি রোহিত।

দ্বিতীয় উইকেটে ৪৭ রান তোলার পর দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৭ রানে আউট হয়ে ফেরেন রোহিত। তৃতীয় উইকেটে সূর্য ও কোহলি ১৯ রান যোগ করেন। সূর্য ঝড় তোলার আগেই রশিদের শিকারে পরিণত হন। চতুর্থ উইকেটে এসে পান্ডিয়া ও কোহলি ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

দলীয় ১৩৬ রানে কোহলি ৪০ বলে এক ছয় ও চার চারে ৫০ রান করে বিদায় নেন। এটি তার ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি। সেই সঙ্গে বিশ্বকাপে তার রান গিয়ে দাঁড়ায় ২৯৬। কোহলির বিদায়ের পর বেপরোয়া হয়ে ওঠেন পান্ডিয়া।

শেষ পর্যন্ত পান্ডিয়া ৩৩ বলে পাঁচ চার ও ৪ চারে করেন ৬৩ রান। ইনিংসের শেষ বলে হিট উইকেটের শিকার হন পান্ডিয়া। এটি তার ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত রানের ইনিংস। এবারের বিশ্বকাপে এটিই প্রথম ঘটনা। ইন্ডিয়া গিয়ে থামে ছয় উইকেটে ১৬৮ রানে। ফাইনাল খেলতে হলে ইংলিশদের করতে হবে ১৬৯ রান।

ইউডি/এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading