সুন্দরীদের গ্রেড ‘কমিয়েছে’ অনলাইন ক্লাস

সুন্দরীদের গ্রেড ‘কমিয়েছে’ অনলাইন ক্লাস
Photo of a young woman riding her e-scooter around the city, on a cold rainy day.

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১০

শুধু রাজনীতি কিংবা যুদ্ধের ময়দান নয়, নতুন এক গবেষণা বলছে, নারীর আকর্ষণীয় চেহারা ও সৌন্দর্য প্রভাব ফেলে ইউনিভার্সিটির গ্রেডেও।

আদ্রিয়ান মেহিক নামে এক পোস্ট ডক্টোরাল গবেষক সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ৩০০ পুরুষ ও নারীর একাডেমিক ফলাফল ও তাদের ছবি বিশ্লেষণ করে দেখেছেন কোভিড-১৯ মহামারি আসার আগের তুলনায় সুন্দরী তরুণীরা যে গ্রেড পেতেন মহামারি শেষে অনলাইন ক্লাস চালুর পর তাদের গ্রেড তুলনামূলক কমে গেছে।

সায়েন্স ডাইরেক্টে এ-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

এ ছাড়া প্রেজেন্টেশনভিত্তিক বিষয়, যেমন ব্যবসা ও অর্থনীতি সংক্রান্ত কোর্সগুলোয় আকর্ষণীয় নারীরা যে গ্রেড পান, এর তুলনায় গণিত ও পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোয় তারা তেমন গ্রেড পান না।

গবেষণাপত্রের হাইলাইটসে আদ্রিয়ান মেহিক বলেন, আমি গবেষণাটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেহারা ও গ্রেডের সঙ্গে সম্পর্ক পরীক্ষা করেছি। যখন পড়াশোনাটা সরাসরি হয়, তখন দেখতে আকর্ষণীয় ছাত্ররা তুলনামূলক ভালো নম্বর পান। যখন দেখা গেছে, শিক্ষা কার্যক্রম করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে শুরু হয়েছে, তখন সুন্দরী ও আকর্ষণীয় মেয়েদের গ্রেড কমে গেছে।

এর আগে ইউনিভার্সিটি অব উইসকনসিনের এক গবেষণায়ও দেখা গেছে, কর্মক্ষেত্রে আকর্ষণীয় ব্যক্তিরা তাদের সহকর্মীদের তুলনায় ৯ শতাংশ বেশি রোজগার করেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading