লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ‘আমরা নেটওয়ার্কস লিমিটেড’। আজ কোম্পানিটির ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৩০ নভেম্বর) কোম্পানিটি ৪৫ লাখ ৯৫ হাজার ২৮৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ২২ লাখ ১৬ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৫১ লাখ টাকা।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৮ লাখ ৫৩ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ২৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল, রবি, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো,নাভানা ফার্মা, সী পার্ল বীচ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
ইউডি/এআই

