মিরাজের ব্যাটে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

মিরাজের ব্যাটে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ২২:০০

মেহেদি হাসান মিরাজের ব্যাটে ইন্ডিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের স্বাদ পেল বাংলাদেশ।সিরিজের প্রথম ওয়ানডেতে ইন্ডিয়ার ছুঁড়ে দেয়া ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ে ১৩৬ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ। এরপর জয়ের জন্য শেষ ৬৩ বলে শেষ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার পড়ে টাইগারদের।

এ অবস্থায় বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে অবিচ্ছিন্ন ৫১ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরণীয় জয়ের স্বাদ পাইয়ে দেন মিরাজ। ৩৯ বলে অপরাজিত ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার মিরাজ। ১০ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ।
নিজেদের ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ও ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবার ১ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। পাশাপাশি ২০১৫ সালের পর ওয়ানডেতে ইন্ডিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। সব মিলিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ষষ্ঠ জয় টাইগারদের।
এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন টািইগারদের নয়া কাপ্তান লিটন দাস। আর তাতে সাকিবের ৫ উইকেট ও তরুণ পেসার এবাদতের ৪ উইকেটে মাত্র ১৮৬ রানে অলআউট হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন কেএল রাহুল।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading