ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখালো পুলিশ

ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখালো পুলিশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩৭

পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে। 

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading