১০ বছর বয়সেই আয় ৩০২ কোটি টাকা

১০ বছর বয়সেই আয় ৩০২ কোটি টাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:০৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। বিনোদনের খোঁড়াক মিটিয়ে অর্থ আয়ের অন্যতম প্ল্যাটফর্ম এটি। বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহার হয় এই প্ল্যাটফর্মটি। অনেকেই হয়েছেন সফল ইউটিউবার।

১০ বছর বয়সী রায়ান কাজি খেলনার রিভিউ দিয়ে মাসে লাখ লাখ ডলার আয় করছে। বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে অনেকে। ২০২২ সালের সবচেয়ে ধনী ইউটিউবারের তালিকায় প্রথমেই আছে রায়ান কাজি। তার এ বছরের আয়ের পরিমাণ ২৯.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০২ কোটি ২২ লাখ ৮৯ হাজার টাকা।

২০২১ সালে ইউটিউব থেকে সর্বোচ্চ আয়কারী জিমি ডোনাল্ডসনকে টপকে গেছে রায়ান। এবারই প্রথম নয় ২০১৮-২০১৯ সাল, দুই বছর ধরে ইউটিউবের সর্বোচ্চ আয়কারী ছিল রায়ান।

রায়ানসের ইউটিউব চ্যানেল রায়ানস ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪১.৭ মিলিয়ন, যা জিমি ডোনাল্ডসনের চ্যানেল ‘মি.বিস্ট’র চেয়ে ৭ লাখ কম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading