ইত্যাদির মঞ্চ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠ

ইত্যাদির মঞ্চ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৩০

হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সবসময় ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও ইতিহাসের স্থানগুলো ধারণ করা হয়। এবার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ফেনী পাইলট স্কুল মাঠে বসছে ‘ইত্যাদি’র মঞ্চ।

ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আগামী শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ধারণ করা হবে এবারের ইত্যাদির কিছু অংশ। এই মাঠকে ঘিরে রয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজের পুরনো ভবন অনুষ্ঠানের মঞ্চের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে।

এরইমধ্যে ইত্যাদির কয়েকটি অংশ ধারণ করা নিয়ে স্কুল মাঠে চলছে পুরোদমে প্রস্তুতি। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সাজিয়েছে। এর মধ্যে আঞ্চলিক গানের মূল শিল্পীর সঙ্গে ১০০ স্থানীয় শিল্পী দলীয় নিত্য পরিবেশন করবে।

তাছাড়াও ফেনীর প্রকৃতিকে নিয়ে আলী আকবর রুপুর কথা ও সুরে ‘পাহাড় নদী বহমান এই ফেনী’ গানটিতে কণ্ঠ দিবেন শিল্পী ডলি সায়ন্তনী। এছাড়াও বেশ কয়েকটি স্টেইজ পারফরমেন্স, পুরস্কার বিতরণ, শিক্ষামূলক কয়েকটি প্রতিবেদন প্রচার করা হবে।

এদিকে পুরো ফেনী শহর জুড়ে ইত্যাদির পর্ব ধারণের কথা সবার মুখে মুখে। জেলা শহরসহ আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইত্যাদি ধারণ অনুষ্ঠান খবরটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।

ইত্যাদি অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান রেকর্ডিংস্থলে উপস্থিত থাকতে পারবেন। নিরাপত্তা ও অনুষ্ঠান রেকর্ডিংয়ের স্বার্থে ইত্যাদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, মঞ্চস্থলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading