দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিকস

দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিকস

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:২৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ১৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি সাত হাজার ১৬১ বারে ২৬ লাখ ৯৪ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, নর্দার্ণ জুট, মুন্নু অ্যাগ্রো, ইস্টার্ণ ক্যাবলস, স্ট্যান্ডার্ড সিরামিকস, অ্যাপেক্স স্পিনিং ও বঙ্গজ লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading