শেয়ারবাজারে আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

শেয়ারবাজারে আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ২০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে ২০২০ সালের ১৬ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading