রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে : এবি পার্টি

রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে : এবি পার্টি
AB Party Logo

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৫

দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে বলে দাবি করেছেন ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের ৫১ বছরের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। তাই আমরা সর্বপ্রথম রাষ্ট্র বিনির্মাণ ও মেরামতের কথা বলছি।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। ‘সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন’ ও ‘রাষ্ট্র মেরামত’-এর দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সোলায়মান চৌধুরী বলেন, ‘সরকারের নেতা মন্ত্রীরা মনে করছেন, ক্ষমতা হারালে তাদের লাখ লাখ অনুসারীর নিরাপত্তা বিঘ্নিত হবে-এই আতংক ও ভয় থেকে তারা আরও বেশি স্বৈরতান্ত্রিক আচরণ করছে। আমরা আশ্বস্ত করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের সময় অতীতে কখনো সন্ত্রাস নৈরাজ্য হয়নি এবারও হবে না।’

দলের আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জুসহ কেন্দ্রীয় নেতারা।

এইডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading